শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা

সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের অনেকগুলো ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি দেশের একাধিক ব্যাংক তাদের সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিছু সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার বিষয়টি মুঠোফোনে বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে গ্রাহকদের।

বন্ধ থাকা এসব ব‍্যাংক হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব‍্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব‍্যাংক আল-ফালাহ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

Advertisement

নির্ধারিত এই সময়ে ব্যাংকগুলোর এটিএম, কার্ড, পিওস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা যাবে না। এ কারণে গ্রাহকরা এটিএম থেকে টাকা তোলা, কার্ড দিয়ে কেনাকাটা এবং কিআর কোডের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। এছাড়া এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমেও লেনদেন বন্ধ থাকবে।

তবে সিস্টেম মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর এসব সেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। আর সেবাগুলো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে ব্যাংকগুলো। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ