মনিরুল ইসলাম : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত সভায় তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে।
এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে তানজানিয়া সফরে রয়েছেন।