শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সীমান্তে সক্রিয় পাচারচক্র, ভারতে যাচ্ছে দেশীয় পণ্য

সিলেট সীমান্তে একের পর এক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটকের ঘটনায় সীমান্তজুড়ে চোরাচালানের ব্যাপকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুধু ভারত থেকে বাংলাদেশে পণ্য ঢোকার ঘটনাই নয়, বাংলাদেশ থেকেও পাচার হচ্ছে বিভিন্ন দেশীয় পণ্য। ফলে সিলেট সীমান্তে চোরাচালানের নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

সোমবার (৫ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে। বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া ও তামাবিল বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, ফুচকা, কম্বল ও জুসসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করেছে বিজিবি। একাধিক অভিযানে আটক এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২২ লাখ ৬৩ হাজার টাকা।

প্রতিদিনের অভিযানে বিপুল পরিমাণ পণ্য আটকের ঘটনায় সিলেট সীমান্তে চোরাচালানের বিস্তৃতি নিয়েও প্রশ্ন উঠছে। কারা এসব চোরাচালানের সঙ্গে জড়িত, কোন কোন পথে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে এবং কারা বাংলাদেশি পণ্য সীমান্তের ওপারে পৌঁছে দিচ্ছে—এসব প্রশ্ন এখন সামনে এসেছে।

Advertisement

চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।