শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

স্পোর্টস ডেস্ক : ফুটবল বি‌শ্বের মহানায়ক লিও‌নেল মে‌সি আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন। মেসির ২১ বছরের পথচলার শেষ দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাচ্ছেন অনেক ভক্ত-সমর্থকেরা। কিন্তু বিশ্বে মেসির অগণিত ভক্তকূলের সবার তো আর যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর্জেন্টিনার উন্মদনা সব সময় আকাশ-ছোঁয়া। সেখানকার সমর্থকেরা কীভাবে ম্যাচটি উপভোগ করবেন?

এই অঞ্চলে কোনো টেলিভিশন চ্যানেলই আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে একমাত্র ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি  ম্যাচটি দেখাবে। সাবসক্রিপশন খরচ দিয়েই দেখতে হবে। এই হলো একমাত্র উপায়।-- নিউজ২৪

তবে আরো ভিন্ন উপায়ে দেখার সুযোগ থাকতে পারে। থার্ড পার্টি অ্যাপস থেকে অনেক সময় খেলা দেখেন সমর্থকেরা। স্পোর্টসপাই ও ক্রিড়া টিভির মতো অ্যাপসে খেলা দেখার সুযোগ হতে পারে। এসব অ্যাপসে ঝুঁকি ও সাবলীলভাবে অনেক সময় খেলা দেখা যায় না। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে বুয়েনস আইরেসে রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৬ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর (বুধবার) ভোর ৫টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে। ৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিন শুরু হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি।

  • সর্বশেষ