শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৬৫, অস্ত্র ও মাদক উদ্ধার

​মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

​বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

​ডিএমপি সূত্রে জানা যায়, নগরীর বিভাগভিত্তিক অভিযানে মিরপুরে সর্বোচ্চ ১১৪ জন এবং মতিঝিলে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া লালবাগে ৫৫ জন, ওয়ারীতে ৫৯ জন, তেজগাঁওয়ে ৬০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশানে ২৯ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছেন।

​অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

  • সর্বশেষ