শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

​মোঃ রফিকুল ইসলাম মিঠু: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, আগারগাঁও, শ্যামলীসহ বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

​বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহকরা গ্যাস পাবেন না।

​তিতাসের তথ্য অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০ এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ। এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ অভিমুখী সড়কের ডান পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এলাকার আশপাশের এলাকাগুলোতেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

​গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

​উল্লেখ্য, পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপলাইন এবং নিয়মিত সংস্কার কাজের জন্য মিরপুর, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় প্রায়শই গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। বর্তমানে তিতাসের আওতাধীন এলাকায় দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাসের চাপ কম থাকার অভিযোগ করছেন গ্রাহকরা।

  • সর্বশেষ