শিরোনাম
◈ পরাজয়ের সম্ভাবনা জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট ? ◈ নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার:  তথ্যমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণে ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন ◈ ২ ঘন্টার সংক্ষিপ্ত সফরে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী ◈ ক্রীড়া প্রতিমন্ত্রীর অসন্তোষ, কমলাপুর স্টে‌ডিয়া‌মের প্রশাসক বরখাস্ত ◈ বিটিভির ডিজি নিয়োগের প্রজ্ঞাপনে ভুল, আসছে সংশোধিত প্রজ্ঞাপন ◈ খে‌লোয়াড়‌দের ১৪ মাস ধরে বেতন দেয় না বসুন্ধরা কিংস ◈ হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত, ঘোষণা বুধবার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রোপচারের সময়ও গান থামালেন না সোনু নিগম, চিকিৎসকদের শোনালেন রফির গান

গানের প্রতি ভালোবাসার কারণে অস্ত্রোপচারের সময়ও গান থামালেন না ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়েছেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাধারণত অস্ত্রোপচারের আগে বা সময় রোগীদের মধ্যে উদ্বেগ কাজ করে। তবে সোনু নিগমকে দেখা গেছে ভিন্ন ভূমিকায়। শারীরিক অস্বস্তির মধ্যেও গান গেয়ে নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’

ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালীনও তার কণ্ঠে গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়।

সোনুর এই ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকেই মনে করছেন, কঠিন সময়েও সংগীত কীভাবে মানুষকে স্বস্তি ও মানসিক শক্তি দিতে পারে, তারই উদাহরণ এই ঘটনা।

তবে কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি সোনু নিগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়