শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও প্রকাশ করে গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী কেয়া পায়েল

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওতে ব্যক্তিজীবনের একটি গোপন তথ্য ফাঁস করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্যক্তিজীবনের একটি ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ক্যাপশনে লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

হঠাৎ প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি বরফ ভর্তি পানির পাত্র সামনে নিয়ে বসেছেন অভিনেত্রী। ভিডিওতে কেয়া বলেন, অনেকেই বলেন আমার স্কিন ইদানিং নাকি অনেক বেশি গ্লো করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে পায়েল বাই পায়েল। কিন্তু আরেকটা কারণ হলো আমি যদি মুখে বরফ পানিটা দেই, এটাতে আমার ঘুম যায়। আর এটা স্কিনের জন্যও বেশ ভালো।
 
এরপরই বরফ পানি দেয়া পাত্রে মুখ ডুবিয়ে ফেলেন কেয়া পায়েল। এরপর মুখ তুলে বিরক্ত হয়ে আবার অভিনেত্রী বলেন,
এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।
  
ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়। একদিন পেরোতেই এ ভিডিও ছাড়িয়েছে ৬ মিলিয়নেরও বেশি ভিউ। শেয়ার হয়েছে ৪৬৯, ৩ হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১০০ হাজার ভক্তদের রিয়েকশন ছাড়িয়েছে ভিডিওটি।

  • সর্বশেষ