শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকার বিয়ের কার্ড ফাঁস, বিয়ে কবে!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের কথিত বিয়ের নিমন্ত্রণপত্র। কার্ড অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখেই সাতপাকে বাঁধা পড়ছেন তারা।

ফাঁস হওয়া কার্ডে দেখা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক ঐতিহাসিক প্রাসাদে বসছে তাদের বিয়ের আসর। পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই আয়োজন সম্পন্ন হবে। তবে কার্ডটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দ্রাবাদের কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে। এদিকে রবিবার রাতে হায়দ্রাবাদ বিমানবন্দরে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। ভক্তদের ধারণা, গোপন গন্তব্যে বা বিয়ের প্রস্তুতির জন্যই হয়তো তারা রওনা হয়েছেন।

২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে পরিচয় এবং পরে ‘ডিয়ার কমরেড’-এ কাজের সুবাদে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর তাদের বাগদানের গুঞ্জন শোনা গেলেও প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। এখন ২৬ ফেব্রুয়ারি সত্যিই সানাই বাজে কি না, সেটাই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ