শিরোনাম
◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেন্নাই বিমানবন্দরে ভক্তদের হুড়োহুড়িতে নাজেহাল থালাপতি বিজয়, ছিঁড়ল পোশাকও

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে ভক্তদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। তবে সেই উন্মাদনা এবার চেন্নাই বিমানবন্দরে গিয়ে রূপ নেয় অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে নাজেহাল হতে হয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন ছবি ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় আগেই বিমানবন্দরে জড়ো হন হাজারো ভক্ত।

টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে বিজয়ের হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। উন্মত্ত ভক্তরা তার জামাকাপড় ধরে টানাটানি শুরু করলে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।

ভক্তদের চাপে তার পরনের পোশাক ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তবে দেহরক্ষীদের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন এই সুপারস্টার।

এ ঘটনা নতুন নয় বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো হাত ধরে টানাটানি, কখনো পোশাক ছিঁড়ে যাওয়ার ঘটনা—ভক্তদের এমন উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে চলচ্চিত্র মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ