শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যখন দেশের মানুষ আপনার হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দেবে…

আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভিনেতা খায়রুল বাসার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরুক, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই ছোট পর্দার অভিনেতা।

খায়রুল বাসার তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তারেক রহমানের প্রশংসা করেছেন। বাংলার প্রকৃতি ও মানুষের আবেগের সঙ্গে মিল রেখে বাসার তাঁর প্রত্যাশার কথা জানিয়ে লিখেছেন, ‘বাংলার শিশির ভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন, এই দোয়া রইল।’

বাসার তাঁর মতামত তুলে ধরেছেন। সেখানে প্রত্যাশা করেছেন, হয়তো ভবিষ্যতে তারেক রহমানের দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। বাসারের মতে, যখন দেশের মানুষ তারেক রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে, তখন সব ভালো কাজের প্রশংসা করতে না পারলেও অসংগতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করবেন।

এই নিয়ে বাসার লিখেছেন, ‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সকল ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’

বাসারের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে দায়িত্বশীল নাগরিকের বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে বিশ্লেষণ করছেন। সেখানে কেউ কেউ মন্তব্য করেছেন সব মিলিয়ে খায়রুল বাসারের এই লেখা রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা করবে। কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

সব শেষে বাসার লিখেছেন, ‘আশা রাখি আপনি সব সময় সমালোচনাকে ভালোবাসা হিসেবেই এবং সাধারণ মানুষের অস্বস্তি অস্থিরতার প্রকাশ হিসেবে গ্রহণ করবেন।’ সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ