শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার কাছে ‘গানম্যান’ চাইলেন হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন 'গানম্যান' বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন তিনি।

হিরো আলম সাংবাদিকদের জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে আসার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন বা কোন দল থেকে লড়বেন, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়ার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি, সময় হলে সব জানাব।

হিরো আলম আরও জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। দল কিংবা স্বতন্ত্র যেভাবেই হোক না কেন, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। সাহসিকতার সাথে রাজনীতিতে সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকে অংশ নেওয়াটা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় হতে পারে।

সূত্র: দেশ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়