শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানি মামলার পর মুখ খুললেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার প্রাক্তন স্ত্রী রীতার নামে মুম্বাই হাইকোর্টে একটি মানহানির মামলা করেছেন। গায়কের ভাবমূর্তি নষ্ট এবং মিথ্যে অপবাদের কারণে প্রাক্তন স্ত্রীর কাছে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়েছেন শানু।

গায়কের মামলার পর এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন রীতা। তিনি দাবি করেন, শানুর সঙ্গে তাঁর বা তাঁর সন্তানদের কোনো যোগাযোগ নেই। গায়ক তাঁদের ফোন নম্বর ব্লক করে রেখেছেন। দীর্ঘ তিন দশক কোনো সম্পর্ক না থাকার পর হঠাৎ এই আইনি পদক্ষেপকে হয়রানি হিসেবেই দেখছেন তিনি। 

স্ত্রীর পেটে সন্তান, নায়িকার সঙ্গে লিভ টুগেদার কুমার শানুর
রীতার ভাষ্য, ‘আমি স্তম্ভিত। যে স্ত্রী তাঁর তিন সন্তানকে বড় করল, আজ তাঁর বিরুদ্ধেই মামলা করছেন তিনি। আমি জানি না উনি কীভাবে ভাবলেন আমার কাছে ৩০ লাখ টাকা আছে।’

রীতা আরও বলেন, ‘যখন আমি সন্তানসম্ভবা তখন উনি আমাকে প্রথমবার আদালতে টেনেছিলেন। আর আজ ৬৩ বছর বয়সে এসে আবার আমাকে আদালতের চক্কর কাটতে হবে। দীর্ঘ ৩১ বছর পর ওঁর (কুমার শানু) সঙ্গে আমার কোর্টে দেখা হবে।’ 

সাক্ষাৎকারে হাতজোড় করে তিনি বলেন, ‘যদি ভালোবাসতে না পারেন তবে অন্তত আমাদের শান্তিতে থাকতে দিন। দয়া করে আমাদের এভাবে আর হেনস্তা করবেন না।’ 

প্রাক্তন স্ত্রীর নামে মানহানির মামলা কুমার শানুর 
সাক্ষাৎকারে মামলার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন শানুর প্রাক্তন স্ত্রী। 

২০০১ সালে কুমার শানু এবং রীতা ভট্টাচার্যের বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলেও আছে, জান কুমার শানু।

সূত্র: ঢাকা মেইল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়