শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পর্নো সাইটে বাঙালি অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য, যা বললেন ত্রিধা চৌধুরী

সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। করেছেন আরও বাংলা সিনেমা। পরে অবশ্য মুম্বাইয়ে হিন্দি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন ত্রিধা চৌধুরী। বিশেষ করে ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নানা আলোচনার জন্ম দেন। এক সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ার, ঘনিষ্ঠ দৃশ্যসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন ত্রিধা।

অভিনয় আর অন্তরঙ্গ দৃশ্যের ব্যাপারে ত্রিধা চৌধুরী মনে করেন, অভিনেত্রীদের চরিত্রের কারণে প্রায়ই নানা নেতিবাচকতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে নানা ধরনের বিতর্ক হয়।

ত্রিধার ভাষ্যে, ‘একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, সেটার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, “আশ্রম”-এ আমার চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু এই দৃশ্যের শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ। সম্পাদনা দল আরও সৃজনশীলভাবে আমাকে উপস্থাপন করতে পারত।’

ত্রিধা আরও যোগ করেন, ‘প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পর্নো সাইটে যেন ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করা। এটা নির্মাতারও দায়িত্ব। কোনো কারণে ছড়িয়ে পড়লে সেটা যেকোনো মূল্যে দ্রুত বন্ধ করা।’

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ত্রিধা মনে করেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো ইদানীং রিলস আর শর্টসেও জায়গা পাচ্ছে। এটা অভিনেত্রীর কাজ আরও কঠিন করে তুলেছে।

তাঁর ভাষ্যে, ‘আমরা পর্দায় একজন অভিনয়শিল্পীকে দেখলে ভুলে যাই যে তাঁরা শুধু কাজ করছেন। বিশেষ করে একজন অভিনেত্রীকে বারবার ঘনিষ্ঠ দৃশ্যে বা কিছু চরিত্রে দেখলে আমরা তাঁকে “যৌন আবেদনময়ী’ বানাই। আমাদের বুঝতে হবে, সবই চরিত্রের জন্য করা। বাস্তব জীবনের সঙ্গে মিল নেই।’

ত্রিধা ‘আশ্রম’ সিরিজের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বলেন, ‘আমি খুবই নার্ভাস ছিলাম। তবে শুটিং শুরু হওয়ার পর ববি দেওল এবং অন্য অভিনেতাদের সঙ্গে কাজ করা বেশ সহজ হয়ে গেছে। পরিচালক প্রকাশ ঝা–ও সহযোগিতা করেছেন।’ ত্রিধা মনে করেন, যেকোনো সংবেদনশীল দৃশ্যে আসলে সবারই সহযোগিতা প্রযোজন হয়, এটা শিল্পীদের আত্মবিশ্বাসী করে।’

  • সর্বশেষ