শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগেই মা হতে চান রিয়া চক্রবর্তী

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও খোলামেলা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- মাতৃত্ব ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। খবর এনডিটিভির।

সম্প্রতি নিজের পডকাস্টে রিয়া জানালেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো বা মাথাব্যথা নেই। তবে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত এবং ভবিষ্যৎ মাতৃত্ব নিশ্চিত করতে ৩৩ বছর বয়সেই ‘এগ ফ্রিজিং’ বা ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিজের পডকাস্টে রিয়া বলেন, আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের পরামর্শ নিতে গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।

মন বনাম শরীরের দ্বন্দ্ব মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথাও তুলে ধরেন রিয়া। তিনি বলেন, আমাদের শরীরের ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক কখনো কখনো আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, তুমি তো নিজেই এখনো বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে?

advertisement

বিয়ে নিয়ে ভাবনা সমাজ নারীদের বিয়ের বয়সের সময়সীমা বেঁধে দিলেও রিয়া তাতে বিশ্বাসী নন। তার কথায়, আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে। তার কাছে এখন বিয়ের চেয়ে মাতৃত্বের প্রস্তুতি নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

পরামর্শ ও সতর্কতা এগ ফ্রিজিং প্রক্রিয়াটি যে শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন রিয়া। তার পরামর্শ, যদি কোনো নারী এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, ২০০৯ সালে এমটিভি ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন রিয়া। পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের জেরে দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে সেই কঠিন সময় পার করে এখন জীবনের নতুন অধ্যায়ে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ