শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল: আমির-কারিনা সহ থাকছেন যারা

প্রায় ১৭ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আমির খানের ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবিটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। এবার জানা গেল, ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন।

২০২৬ সালে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সিক্যুয়ালে এর আইকনিক তারকা কাস্টের প্রত্যাবর্তন দেখা যাবে বলেও খবর। আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী এই সিক্যুয়ালেও থাকবেন বলে শোনা গেছে।

Advertisement

কেমন হবে সিক্যুয়ালের গল্প?

সূত্রটি জানিয়েছে, ‘দলটি এক্সসাইটেড।

তারা বিশ্বাস করে যে সিক্যুয়ালটি পার্ট ১-এর মতোই হলে ম্যাজিক করবে।’ 
আরো জানা যাচ্ছে যে, ‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে র‍্যাঞ্চো, ফারহান এবং রাজু আলাদা হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পরে এই সিক্যুয়ালটি তৈরি হবে।

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, আমির খান এবং রাজকুমার হিরানি তাদের দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন কারণ তারা স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ