শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শাকিবের সম্পর্ক শেষ: বিপিএলে এবার অংশ নেবেন না অভিনেতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালস টিমের মালিকানায় যুক্ত ছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি হইচই ফেলে দিয়েছিল। ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম সংযোগ। এবার জানা গেল, সেই দলের মালিকানা হারিয়েছেন শাকিব খান।

আজ (৩০ নভেম্বর) রোববার রাজধানীর রেডিসন হোটেলে ছিল বিপিএলের ক্রিকেটারদের নিলাম। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে।

চলতি মৌসুমে আবারও বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে আজ শাকিব খানকে না দেখে অনেকেই তার প্রসঙ্গ তুলেছিলেন। জানা গেছে, এবার দলের সঙ্গে থাকছেন না এই অভিনেতা, ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। অন্য একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, শাকিব খান এবার ঢাকার সঙ্গে নেই। কারণ আগেরবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমার্ক হারল্যান। এবার ঢাকা ক্যাপিটালসের মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস। তারা শাকিব খানকে ঢাকার সাথে সম্পৃক্ত করেছে বলে জানা যায়নি।

২০২৪ সালের বিপিএল শুরু থেকেই ছিল আলোচনায়। সেই আসরের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খান। রিমার্ক-হারল্যানের মালিকানায় থাকা নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে নামেন তিনি। সেই দলে যুক্ত হয়েছিলেন আরও কয়েকজন তারকা। কিন্তু এ বছর তিনি নেই কেন? এ ব্যাপারে সরাসরি শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, অভিনেতা শাকিব খান বেশ আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে এসেছেন। ফলে ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর সম্পৃক্ততা নেই। সুতরাং দলটির বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্যও নেই।

১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল বিপিএল। এক সপ্তাহ পিছিয়ে পরে তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

বর্তমানে ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়