শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১২ বছর পর আবার সিনেমায় ফিরলেন নায়িকা পলি

মনিরুল ইসলাম: জনপ্রিয় চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, যিনি পলি নামেই বেশি পরিচিত, দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন। এক সময়ের সাড়া জাগানো এই নায়িকা নায়ক মান্নার সঙ্গে ফায়ার সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান।

বৃহস্পতিবার এফডিসিতে তিনি সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দেনা পাওনা’–র একটি গানের শুটিংয়ে অংশ নেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী, সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান। এফডিসির ৮ নম্বর ফ্লোরে (এটিএন বাংলা স্টুডিও) আইটেম গানের দৃশ্যায়ন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান।

গানের শুটিংয়ে পলির সহশিল্পী ছিলেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)।

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরার অনুভূতি জানিয়ে পলি বলেন, “১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এ গানটির শুটিংয়ের মধ্য দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যাটে-বলে মিলছিল না। সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম—বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

advertisement

নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরও বলেন, “পলি মানেই চমক—এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।”

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পলির। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘এক নম্বর আসামী’ (২০১২), রাজু চৌধুরী পরিচালিত।

১৩ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করেছেন—মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেকে।

বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। তিনি চার সন্তানের জননী এবং নিজের একটি বুটিক হাউস পরিচালনা করছেন। তার স্বামী একজন ব্যবসায়ী।

  • সর্বশেষ