শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মেন্দ্রর পরিবার যে কারণে মৃত্যুর খবর কাউকে জানায়নি

দাহ শেষ। অথচ আনুষ্ঠানিকভাবে এখনো মৃত্যুর খবর কাউকে জানায়নি ধর্মেন্দ্রর পরিবার। আজ সোমবার সকালে মুম্বাইয়ের বাড়িতে মারা গেছেন বলিউডের সোনালি দিনের অভিনেতা ধর্মেন্দ্র দেওল। কিন্তু কেন এই নীরবতা?

তারকাদের কেউ মারা গেলে দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পরিবারের সদস্যরা। এটা রীতিমতো বলিউডের নিয়মে পরিণত হয়েছে। অথচ ধর্মেন্দ্রর ক্ষেত্রে তেমনটি হয়নি। অভিনেতার পরিবার সংশ্লিষ্ট একজন সাংবাদিক জাগো নিউজকে জানিয়েছেন এর কারণ।

যে কারণে মৃত্যুর খবর কাউকে জানায়নি ধর্মেন্দ্রর পরিবারট্যাক্সি ড্রাইভার চরিত্রে ধর্মেন্দ্র

ওই সাংবাদিক জানান, ধর্মেন্দ্রর পরিবার মূলত অভিমান করেছে। কারণ এর আগে মৃত্যু না হলেও সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রচার করেছিল। এতে ক্ষুব্ধ হয়েছে ধর্মেন্দ্রর পরিবার। ওই সূত্র জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে অভিনেতার চলে যাওয়ার খবর প্রকাশ করবে ধর্মেন্দ্রর পরিবার।

Advertisement

ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানিয়েছে, বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। তখন তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

যে কারণে মৃত্যুর খবর কাউকে জানায়নি ধর্মেন্দ্রর পরিবারঅভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেন অভিনেতা

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল তার গভীর অনুরাগ। ১৯৬০ সালে অর্জুন হিঙ্গোরানী পরিচালিত ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্র অভিনীত বিখ্যাত সিনেমা ‘শোলে’। এছাড়া ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’, ‘আনন্দ অর আনন্দ’, ‘ফাগুন’, ‘হকীকত’, ‘দো বাদান’, ‘জীবন মৃত্যু’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘রাজা জানি’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে তাদের দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল। পরে নন্দিত অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেন অভিনেতা। সেই সংসারে তাদের দুই মেয়ে এষা দেওল ও অহনা দেওল।

শেষ পাওয়া খবর, সূত্র জানিয়েছে, পবন হংস শ্মশানে তার মেয়েদের দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমও সেরকম জানিয়েছে।

  • সর্বশেষ