শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই: ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস (ভিডিও)

বলিউডের ‘হি-ম্যান’খ্যাত বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিনভর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বাড়ির সামনে অ্যাম্বুল্যান্স পৌঁছে যায়। 

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতিমধ্যে এম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে।

তবে পরিবারের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। প্রযোজক পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, “একটি যুগের অবসান…।”

সিনেমায় ধর্মেন্দ্রর আত্মপ্রকাশ হয়েছিল ১৯৬০ সালে। বলিউডের সোনালি যুগে যখন প্রেম মানেই কবিতা, নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক তখনই আবির্ভাব হয় এক এমন অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক, নির্ভীক যোদ্ধা এবং পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে ‘হ্যান্ডসাম হিরো’ উপাধি অর্জন করেন নিজের অভিনয়, ব্যক্তিত্ব ও মানবিকতায়।

advertisement

এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের একটি শ্মশানের সামনে ইতোমধ্যেই বলিউডের বহু তারকা উপস্থিত হয়েছেন। 

গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকরা সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে ১০ নভেম্বর অবস্থার আরও অবনতি হয়। সে সময়ই অভিনেতার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েক দিন পর তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হলে সেখানেই চলছিল তার চিকিৎসা।

শেষ পর্যন্ত সোমবার সকালে মৃত্যুর কাছে হার মানলেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য হিট উপহার দিয়ে দর্শকের হৃদয়ে আজও অমর হয়ে আছেন তিনি।

ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনি। সেই সংসারে তার দুই কন্যা এষা ও অহনা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।

সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র। সিনেমায় শাবানা আজমির সঙ্গে তার রোমান্টিক দৃশ্য বলিউডে আলোড়ন তোলে।

  • সর্বশেষ