শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্সের মঞ্চে জামদানি ও শাপলার জৌলুস ছড়ালেন মিথিলা (ভিডিও)

থাইল্যান্ডে জমকালো আয়োজনে চলছে মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪তম আসর। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন তানজিয়া জামান মিথিলা।  আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। তার আগে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে, যার অন্যতম হলো জাতীয় পোশাক প্রদর্শন বা ন্যাশনাল কস্টিউম রাউন্ড। আর বুধবার (১৯ নভেম্বর) বিভিন্ন দেশের প্রতিযোগীরা নিজেদের দেশকে তুলে ধরবেন নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে। এরই মধ্যে মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি যা ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক—শাড়ি, আর সেই শাড়ির জন্যই নির্বাচন করেছেন সম্মান ও ঐতিহ্যের প্রতীক সাদা জামদানি। মিথিলার পরা এই জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার মোটিফ, যা শান্তি, পবিত্রতা ও বাঙালি নারীর দৃঢ়তার প্রতীক। ছবিটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রশংসায় ভাসছেন মিথিলা। 

স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—“দ্য কুইন অব বেঙ্গল”। মিথিলা তার পোস্টে আরও লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম হিসেবে যে জাঁকজমকপূর্ণ জামদানি শাড়িটি পরা হয়েছে, তা দেশের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক। একসময় মোগল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাত নারীদের জন্য বোনা হতো এই জামদানি যার প্রতিটি সুতা বহন করে ইতিহাস, শিল্প, নিবেদন এবং চিরায়ত সৌন্দর্যের গল্প। 

মিথিলা তার শাড়ি প্রসঙ্গে আরও বলেন, এই বিশেষ জামদানি শাড়িতে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা। যেটা শান্তি, পবিত্রতা এবং এই মাটির অদম্য শক্তির প্রতীক। পুরোপুরি হাতে বোনা শাড়িটি সম্পূর্ণ তৈরি হতে সময় লেগেছে প্রায় ১২০ দিন।

শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিথিলার বিশেষভাবে তৈরি জুয়েলারি ব্লাউজ এবং গয়নাগুলোও। তার গয়না ও ব্লাউজে শাপলা ছিল দৃশ্যমান। সোনালি গয়নায় তুলে ধরা হয়েছে বাংলার অনুগ্রহ, দৃঢ়তা ও রাজকীয় ঐতিহ্যের দীপ্তি। মিথিলা জানান, তার কস্টিউমের প্রতিটি সুতা, প্রতিটি অলংকার বয়ে এনেছে বাংলাদেশের ঐতিহ্যের গল্প জামদানির রাজকীয় অতীত, শাপলার শান্ত সৌন্দর্য এবং বাঙালি সংস্কৃতির শক্তি।
বিশ্বব্যাপী আলোচিত মিস ইউনিভার্স মঞ্চে মিথিলার এই উপস্থাপন প্রমাণ করছে, বাংলাদেশ শুধু সৌন্দর্য নয়, তার ঐতিহ্য, ইতিহাস ও কারুশিল্পও একইভাবে বিশ্বকে মুগ্ধ করতে পারে। বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরতে পেরেছেন তানজিয়া জামান মিথিলা। এবার অপেক্ষা আগামী ২১ নভেম্বরের, মিস ইউনিভার্সের এবারের আসরের মুকুট কার মাথায় ওঠে তা দেখার।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়