শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাধ্য হয়ে আইনের কাছে গেছি— হিরো আলম গ্রেফতারের প্রতিক্রিয়ায় রিয়ামনি

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়ামনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। এ খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামনি।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়ামনির করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে গত ১২ নভেম্বর রিয়ামনির দায়ের করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ করার দায়ে হিরো আলমের গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর তিন দিনের মাথায়  হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
 
দেশের সংবাদমাধ্যম রিয়ামনির সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

এর আগে ১৩ নভেম্বর রিয়ামনি সংবাদমাধ্যমে অভিযোগ করেন দুধ দিয়ে গোসল করে জনসম্মুখে তালাক দেয়ার পরও কেন আইনিপ্রক্রিয়ায় তাকে ডিভোর্স দিচ্ছেন না হিরো আলম। বরং নানারকমভাবে বুলিং ও হুমকি দিচ্ছেন।
 
 প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার  তৃতীয় স্ত্রী রিয়ামনি। প্রথমে বাবার অসুস্থতার সময় স্ত্রীকে পাশে না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম।  এর কিছুদিন পরই তিনি জানান স্ত্রীর পরকীয়াসহ পারিবারিক একাধিক অভিযোগ। যদিও অভিযোগ তোলার পর বেশ কয়েকবার একসঙ্গে আবেগী মুহূর্তে দেখা গেছে এ দম্পতিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়