শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ধর্মেন্দ্রের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়ানোয় হাসপাতাল কর্মী গ্রেপ্তার

দুই সপ্তাহ চিকিৎসা শেষে বুধবার (১২ নভেম্বর) বাড়ি ফিরেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এ সময় হাসপাতালের বেডে তার অচেতন অবস্থার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 

শুক্রবার (১৪ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

গত এক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল ভর্তি হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া মৃত্যুসংবাদও। পরে হেমা মালিনী ও তাদের মেয়ে এষা দেওলের পোস্টে সেই গুঞ্জন থামে। এর মধ্যেই ভাইরাল হয় হাসপাতালে শুয়ে থাকা ধর্মেন্দ্রর ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন ধর্মেন্দ্র। পাশে দাঁড়িয়ে আছেন সানি দেওল, ববি দেওল, করণ দেওল, রাজবীর দেওল এবং অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। পরিবারের এই একান্ত মুহূর্তটি চুপিচুপি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন হাসপাতালের ওই কর্মী। এরপরই আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

এর আগে, প্রখ্যাত এ অভিনেতার মৃত্যুর গুজবে মেয়ে এশা দেওল ছাড়াও ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন অভিনেত্রী হেমা মালিনী মিথ্যা প্রতিবেদনের সমালোচনা করে বলেছিলেন, যা হচ্ছে তা একদমই ক্ষমতার অযোগ্য। দায়িত্বশীল মাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং সুস্থ হচ্ছে, এমন মানুষ নিয়ে মিথ্য খবর ছড়ায়? এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়