শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মীর স্নিগ্ধর বিস্ফোরক মন্তব্যের পর শাওনের প্রশ্ন: ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া?’

স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, ‘ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।’ 

মঙ্গলবার (১১ নভেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

এরপর একই দিনে স্নিগ্ধর দেওয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট’ উল্লেখ করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।’

advertisement

এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।

সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে— এমন সব পরিবারের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও বলেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ