শিরোনাম
◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ◈ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ◈ গবেষণায় আগ্রহী প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:২৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে 'কুহেলিকা আগমণ' উৎসব শুরু

কুহেলিকা আগমণ উৎসব

ইবি প্রতিনিধি: শীতের আমেজকে নতুন করে পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী 'কুহেলিকা আগমণ' উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ উৎসবের আয়োজন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন 'অভয়ারণ্য'।

'কুহেলিকা আগমণ' উপলক্ষে ক্যাম্পাসের ডায়না চত্বরের বটতলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৮টি স্টল স্থাপন করা হয়। যেখানে প্রবেশ করতেই দেখা মেলে রেলওয়ে পদ্ধতিতে একটি গেট। তার চারদিকে সাজানো পিঠাপুলি, নকশীকাঁথা, ফটোগ্রাফি প্রদর্শন, পুতুলের নাচ, চিঠিবক্স, আতিথিয়েতার সমাহার, বই তরণী, মুখরোচক খাবার, আইন আবৃত্তি, মধুসখা, দ্যা ফ্লাওয়ার বিসহ বিভিন্ন ধরণের স্টল। যেখানে প্রাচীন বাঙালী সংস্কৃতির বিভিন্নরুপ ফুটে উঠে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ধ্যার পর গান, নাচ, কবিতাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হবে এই উৎসব।

'অভয়ারণ্যে'র সাধারণ সম্পাদক হাচিন ইনতেসাফ অর্প বলেন, কুয়াশাকে বরণ করতে প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরতে আমাদের এই আয়োজন। যেখানে পিঠাপুলি, পুতুলনাচসহ নানা রকমের আয়োজন। সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী  'অভয়ারণ্য' সংগঠনের উদ্যোগে ভিন্নধর্মী আয়োজন সব সময় করার চেষ্টা করবো।

উল্লেখ্য, 'শান্তি ও সংস্কৃতিতে অভয়ারণ্য' এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসে পাখি চত্বর উদ্ভোদন, পাখিদের স্থায়ী বাসস্থান এবং খাদ্য নিশ্চিতকরণসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রম করে চলেছে নবীন শিক্ষার্থীদের হাতে গড়া সংগঠন 'অভয়ারণ্য'।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়