শিরোনাম
◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়ের অর্থনীতি চাঙা করতে কফি-কাজুবাদাম চাষে তহবিল গঠনের উদ্যোগ

পাহাড়ে জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমাতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ঘূর্ণায়মান তহবিল (রিভলভিং ফান্ড) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেন, এর মাধ্যমে চাষিরা স্বাবলম্বী হয়ে ঋণমুক্ত হবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে।

বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তহবিলের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এককালীন অনুদান বা ত্রাণের বদলে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষে ছায়া লাগে বলে আম বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে প্রতি একরে প্রায় ১ হাজার ১৫০টি চারা লাগানো যায়।

Advertisement

মন্ত্রী জানান, মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে চাষিদের তিন বছরের জন্য সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন এলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে চাষিরা ঋণ শোধ করবেন।

জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর টিকে থাকে। এটি দুই থেকে তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে।

মন্ত্রী জানান, রুমার সোমশং এলাকায় ৪০-৫০ বছরের পুরোনো গাছ থেকে এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতেও এমন নজির আছে। শুধু তা-ই নয়, গত বছর শুধু থানচিতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে।

তিনি বলেন, অনুর্বর বা ফাঁকা পাহাড়গুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবনাচিন্তা চলছে। একই সঙ্গে বৈষম্যমুক্ত পরিবেশ গড়তে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল কাজে লাগিয়ে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ