শিরোনাম
◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা ◈ যুদ্ধের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে ইরানি নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র ◈ দিল্লিতে ভয়াবহ ঘটনা: পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনা, দেহের অংশ খেয়ে ফেলে কুকুরে ◈ টিসিবির ডিলারশিপ ফিরে পেতে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আটকালেন আন্দোলনকারীরা ◈ বাঁশের ৭ গুণ, যা শুধু গাছ নয় পরিবেশ ও মানুষের জীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার একদিন পর আবারও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানার উৎপাদন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টায় কারখানাটির উৎপাদন কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে যায়।

advertisement

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ কারখানা অনেক পুরাতন। এ কারণে মাঝে মধ্যে সমস্যা হয়। সমস্যা সমাধানের কাজ চলছে। রবিবার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করা হবে।”

এর আগে, প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছিল। গ্যাস পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালু করা হয়। তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও কারিগরি সমস্যায় বন্ধ হয়ে গেল কারখানাটি।

advertisement

মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী আরও বলেন, “কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে অ্যামোনিয়া প্ল্যান চালু আছে। ত্রুটি সারানোর কাজ চলছে।”

সিইউএফএল সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ছয় মাস কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল।

advertisement

সিইউএফএল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত একটি সার কারখানা। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও কারিগরি ত্রুটির কারণে কারখানাটিতে কয়েক দফা উৎপাদন ব্যাহত হয়েছে। কারখানাটির উৎপাদন সক্ষমতা দৈনিক প্রায় ১,২০০ টন ইউরিয়া সার। পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

  • সর্বশেষ