শিরোনাম
◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন অনিয়মের অভিযোগে

চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান

দুদক 

এম এইচ বিপ্লব সিকদার: চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়া, রোগীদের সরকারি ওষুধ প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এনফোর্সমেন্ট টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থানকালে কয়েকজন চিকিৎসকের রোগীদের প্রাইভেট ক্লিনিকে প্রেরণ, এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা বাইরে ক্লিনিকে রেফার করা এবং দালাল চক্রের সক্রিয় উপস্থিতির সত্যতা পাওয়া যায়।

সোমবার (২৩ জানুয়ারি) দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে ঐ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুদক সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময় সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ‘আমাদের সময় ডটকম’কে বলেন, এই মুহূর্তে এ বিষয়ে আপডেট বলতে পারছি না। একটি মিটিংয়ে আছি। 

দুদক জানায়, এনফোর্সমেন্ট টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থানকালে কয়েকজন চিকিৎসক কর্তৃক রোগীদের প্রাইভেট ক্লিনিকে প্রেরণ এবং বিভিন্ন পরীক্ষা যেমন- এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ইত্যাদি প্রাইভেট ক্লিনিকে রেফার করা, দালাল চক্রের মাধ্যমে অধিক টাকা প্রদানের মাধ্যমে দ্রুত ডাক্তারের সিরিয়াল পাওয়ার ঘটনার সত্যতা পায়।

এ বিষয়ে চাঁদপুর হাসপাতাল তত্বাবধায়ক ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট হয়ে যাওয়ার কথা টিমকে জানান। একইসঙ্গে তিনি যাবতীয় অনিয়ম সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেছেন।

অন্যদিকে একই দিনে ঢাকার ডেমরায় সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের বিরুদ্ধে দলিল সম্পাদনে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিমের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম দলিল রেজিস্ট্রির জন্য আগত কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলে। তাদের দলিল রেজিস্ট্রি সেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণে ঘুষ লেনদেনের দালিলিক প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে। এছাড়া আরও দুটি দপ্তরে অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ করেছে দুদক। 

এমএইচবিএস/এইচএ

  • সর্বশেষ