শিরোনাম
◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে গৃহবধুর আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলগাঁও এলাকায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম কবিতা আক্তার এবং বয়স ২০ বছর।

আজ রোববার দুপুর বারোটায় খিলগাঁও বাসা মং-৩৭/৩ রোড নম্বর-১/১ ব্লক-ডি.মেরাদিয়া বাজার পাঁচতলা বাড়ির নিচতলায় বাসায় এ ঘটনাটি ঘটে।

ওই ভবনের নিরাপত্তা কর্মী মৃতার স্বামী সোহাগ মিয়া জানান, গত বেশ কিছুদিন যাবত কবিতা মাথাব্যথা ও ম্যালেরিয়া জ্বরে ভুগছিলেন। আজ দুপুর ১২টায় বাসার  বাহিরে ডাব আনতে যাই। ফিরে এসে দেখি সে ফ্যান ঝোলানো লোহার অ্যাঙ্গেলের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দুপুর পৌনে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধারণা করা যায় সে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ কে অবগত করা হয়েছে।

মৃতা কবিতা নিরাপত্তা কর্মী সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন। ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়েছিল।

এমআর/এনএইচ

  • সর্বশেষ