শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

আইনুর ইসলাম, বগুড়া: [২] ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়া রতন জিলাদার কাবিলা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলা সদরের এরুলিয়া খন্দকারপাড়ায় মসজিদের ভেতর তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

[৩] নিহত কাবিলা বগুড়া সদরের এরুলিয়া জিলাদারপাড়ার মৃত শাবদুল জিলাদারের ছেলে। তিনি মাংসের দোকানের কর্মচারী ছিলেন।

[৪] নিহতের মা শিরানা বেওয়া বলেন, রতনের জ্যাঠাতো বোনের ছেলে আরিফুল। আর আরিফুলের বন্ধু ও ভগ্নিপতি আমিন। রতন ছয় বছর আগে বিয়ে করে। তিন বছর আগে থেকে রতনের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল আরিফুল। কিছুদিন আগে রতনের স্ত্রীকে সে ধর্ষণ করে।

[৫] রতনের স্ত্রী বলেন, গত মঙ্গলবার রাতে আরিফুল ও আমিন তাঁর ঘরে ঢুকতে চায়। এ সময় রতন বাড়ি চলে এলে তারা পালিয়ে যায়। পরে তিনি রতনকে ঘটনাটি জানান। পরদিন দুপুরে আরিফুল ও আমিন গ্রামের রাস্তায় বসে ছিল। এ সময় রতন গিয়ে লাঠি দিয়ে দুজনকে মারধর করেন। আরিফুল বিষয়টি জানালে বিকেলে বাড়িতে পুলিশ আসে। উভয় পক্ষের বক্তব্য শুনে রতনকে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। পরদিন বৃহস্পতিবার রতন আদালতে গিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। ধর্ষণ মামলা করার জন্য রোববার তাঁকে সঙ্গে নিয়ে যেতে বলেন আইনজীবী।

[৬] নিহতের স্ত্রী আরও বলেন, আরিফুল ও আমিন বুধবার দুপুরের পর থেকে রতনকে হুমকি দিয়ে আসছিল। আজ শুক্রবার ভোরে রতন গোদারপাড়া বাজারে মাংসের দোকানে যাচ্ছিলেন। এরপরই তাঁরা রতনকে ধাওয়া করে মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করে।

[৭] এরুলিয়া বড় জামে মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ‘আমি ফজরের আজান দিয়ে মসজিদের দরজা খুলে দিয়ে টয়লেটে যাই। এর মধ্যেই মসজিদের বারান্দায় শব্দ শুনতে পাই। টয়লেট থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে মসজিদের মাইকে ঘটনাটি গ্রামবাসীকে জানাই। পরে গ্রামের লোকজন এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

[৮] এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শন করা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর  বলেন, নিহত রতনের স্ত্রীকে ইতিপূর্বে ধর্ষণের ঘটনায় দ্বন্দ্বের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে। ঘটনার পর থেকে আরিফুল, আমিন ছাড়া আরও একজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য রতনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ