শিরোনাম
◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোশতাক আহমেদ, সিদ্ধিরগঞ্জে (নারায়ণগঞ্জ): শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফি উল্লাহর নেতৃত্বে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠানটুলী এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগসহ আইন শৃংখলা বাহিনী উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে। 

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের ভাষা সৈনিক বেগম নাগিনা জোহা সড়ক নির্মানের জন্য রেলওয়ের কাছ থেকে ইজারা মূল্যে জায়গা বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। 

২০১৯ সালে সড়কটির নির্মান কাজ শুরু হয় এবং ইতিমধ্যে প্রায় বিরানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়। তবে হাজীগঞ্জ থেকে পাঠানটুলী পর্যন্ত প্রায় আধা কিলোমটিার জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠায় সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং নির্মান কাজে বাধাগ্রস্ত হয়।

তাই রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে তারা উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। 

তিনি বলেন, উচ্ছেদ অভিযানটি সম্পূর্ণভাবে রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালনা করেছে। জেলা প্রশাসন এবং আমরা তাদের সহায়তা করেছি। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করায় সড়ক নির্মানের কাজ আরও দ্রুত গতিতে চলবে। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই নির্মান কাজ শেষ করতে পারবো। 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা সুলতানা হীরামনিসহ রেলওয়ে এবং সড়ক বিভাগে অন্যান্য কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

  • সর্বশেষ
  • জনপ্রিয়