শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (২ নভেম্বর) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এপিএস কৃষিবিদ ইউনূস আলী মহাসচিবের গাড়ির সামনের সিটে বসছেন। আগেই পেছনের আসনে বসেছিলেন মহাসচিব মির্জা ফখরুল। তার সঙ্গে কথা বলছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ কয়েকজন সাংবাদিক নেতা। তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন বিএফইউজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম তার কনুই দিয়ে মোদাব্বের হোসেনের বুকে সজোরে আঘাত করেন। চার সেকেন্ডের ওই ভিডিওটি আজকে ভাইরাল হলেও ঘটনাটি ঘটে শনিবার (১ নভেম্বর) দুপুরে। এদিন জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে গাড়িতে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গেই ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

এই ভিডিও নিজ ফেসবুক পেজে শেয়ার করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার আবু সালেহ আকন। তিনি ক্যাপশনে লেখেন, ‘গায়ের শক্তি অনেক বাইড়া গেছে, তাই না!!! না হলে একজন সিনিয়র সাংবাদিককে এভাবে মারে কেমনে? ধিক্কার জানানোর আর কোনো ভাষা খুঁজে পেলাম না।’

Advertisement

তার এই ভিডিওর নিচে দুই ঘণ্টায় দুই শতাধিক কমেন্ট পড়েছে। যার অধিকাংশ সাংবাদিকদের এবং প্রায় সবাই এ ঘটনার জন্য আবদুস সালামের বিচার দাবি করেছেন। কেউ কেউ ধিক্কার জানিয়েছেন।

ঢাকা মেইলের সাংবাদিক বোরহান উদ্দিন তার ফেসবুক পেজে লেখেন, ‘সালাম ভাই আপনার সঙ্গে এটা যায় না… বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রেস ক্লাবে একজন সিনিয়র সদস্যকে আঘাত করেছেন কনুই দিয়ে। ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তীব্র সমালোচনা হচ্ছে। হবে না কেন? একজন সিনিয়র রাজনীতিবিদ তো এমন আচরণ করতে পারেন না। তাও আরেকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে। তার ঘনিষ্ঠ একজনকে বললাম বিষয়টি। পরে জানালেন- ওইদিন প্রেস ক্লাবে অনুষ্ঠান শেষে ওই ঘটনার পর সিনিয়র সাংবাদিকের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। কিন্তু সালাম ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না কাজটা কী করেছেন, এই ঘটনা আপনার ইমেজ কোথায় মিশিয়ে দিচ্ছে। নিজেকে সাংবাদিকবান্ধব মানুষ মনে করলে প্রেস ক্লাবে হোক, ইউনিয়ন অফিসে হোক, এসে সরাসরি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে যান। সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সারাবাংলাকে বলেন, ‘আমি উপস্থিত ছিলাম। কিন্তু কিছু দেখতে পাইনি। আমি মহাসচিবের সঙ্গে কথা বলছিলাম। পরে ভিডিওতে দেখেছি। আবদুস সালাম ভাই এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

সাংবাদিক মোদাব্বের হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমার কিছু বলার নেই। আপনারা বলেন।’

  • সর্বশেষ