শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'পূজায় সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীরা মাঠে থাকবে': পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মিথ্যা কথা বলাটাই আওয়ামী লীগের স্বভাব। ক্ষমতায় থাকাকালীন তারা দেশ-বিদেশে গুজব ছড়াত যে, বিএনপি সরকারের আমলে হিন্দু ধর্মের মানুষেরা ভালো থাকে না। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ভূমিকার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। এবার পূজা উপলক্ষে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বাংলাদেশে নজিরবিহীন। এর আগে কোনো সরকার এত চাল বরাদ্দ দেয়নি।

​তিনি বলেন, মা-বোন ও ছেলে-মেয়েরা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় উৎসব পালন করতে পারে, সেজন্য আমরা কাজ করছি। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা মাঠে রয়েছে। পাশাপাশি মন্দির পাহারার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। পূজার আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিই। কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। স্বৈরাচারের দোসররা যেন দুর্গাপূজায় কোনো ব্যাঘাত ঘটাতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

​ফ্যামিলি কার্ড নিয়ে তিনি বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের সততা, দায়িত্বশীলতা ও নির্ভুল তথ্য সংগ্রহের আহ্বান জানান তিনি।

​নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ