শিরোনাম
◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিদায় ঘণ্টা বাজিয়ে এখন শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এই জয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাকিস্তান। আগামী ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বিপরীতে পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ওই ম্যাচে জয় পেলেও ফাইনালে ওঠার কোনো সুযোগ থাকছে না তাদের।

রোববার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ৪৪ রান। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহারা বানু ও মাহনুর জেব একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের নাগাল পাওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য। রাভাইল ফারহান একপ্রান্ত আগলে রেখে ২৬ বলে ৩৬ রান করেন। তবে রান আউট হয়ে ফিরতেই পাকিস্তানের জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়।

  • সর্বশেষ