শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:১৬ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায়।

রোববার (১১ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

এর এক দিন আগে বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনার পর এ ঘটনা ঘটে।

Advertisement

এমন অবস্থায় রিয়াদ ও কলম্বোর মধ্যে সব ফ্লাইট চলাচল ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস।

এয়ারলাইনসটি জানিয়েছে, দাম্মাম থেকে আসা-যাওয়ার ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আবার চালু করা হবে।

এদিকে ইয়েমেনের হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, দেশটির সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত এক সপ্তাহে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার খবরের পর সানা বিমানবন্দরে হামলার এ খবর এলো।

এছাড়া হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা হয়েছে।

  • সর্বশেষ