শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সোবহানা মোস্তারির সেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়েছিল বাংলাদেশ নারী দল। তবে মোস্তারির দুর্দান্ত সেঞ্চুরি আর জ্যোতির লড়াকু ইনিংসও শেষ পর্যন্ত কাজে আসেনি। ২২০ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ব্যাট হাতে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে পথ দেখান জ্যোতি ও মোস্তারি। চতুর্থ উইকেটে দুজনের অবিশ্বাস্য জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ১৩৯ বলে ১১০ রান যোগ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামলে দুজনই তুলে নেন অর্ধশতক। একপর্যায়ে তাদের জুটি দেড়শ রানও ছাড়িয়ে যায়।-- ডেইলি ক্রিকেট

দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করেন মোস্তারি। মাত্র পাঁচ রানের জন্য জুটির দ্বিশতক পূর্ণ হয়নি। তবে জ্যোতির সঙ্গে তার ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও এটিই যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

অন্য প্রান্তে অবিচল ছিলেন জ্যোতি। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। দুজনের ব্যাটে ভর করে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ১৬২ রান তুলে জয়ের পথ সহজ করে ফেলেন ফোবি লিচফিল্ড ও জর্জিয়া ভোল। ৫১ বলে ৭০ রান করে লিচফিল্ড ফিরলেও ভোল ছিলেন অপ্রতিরোধ্য।

মাত্র ৯৭ বলে ১৯টি চারের সাহায্যে অপরাজিত ১৩১ রান করেন ভোল। তাঁকে সঙ্গ দিয়ে ২২ বলে ১৯ রানে অপরাজিত থাকেন এলিস পেরি। শেষ পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ