শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা। 

জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।

তবে অন্য অনেকের মতো তাকেও আটক করে পুলিশ। গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তার বাসা থেকে তাকে আটক করা হয়। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটক রাখা হয়েছিল।

অন্যদিকে, দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।

ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়েছে।  পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

পুলিশ আরও জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা (শান্তি বজায় রাখার জন্য মুচলেকা) এবং ১৭০ ধারায় (আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে গ্রেফতার) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ