শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২১ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ গৌতম গাম্ভিরের ভারতকে অধারাবাহিক বললেন শেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক : এক সংস্করণে সফল তো আরেক সংস্করণে ব্যর্থ, গৌতাম গাম্ভিরের কোচিংয়ে ‘এভাবেই কাটছে’ ভারত দলের সময়। সব সংস্করণে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার খুঁজে পেয়েছেন ভারতের অধারাবাহিকতার কারণ।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারত দলের প্রধান কোচের দায়িত্ব নেন গাম্ভির। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এশিয়ার দলটি। তবে টেস্টে দলটির পারফরম্যান্সের অবনতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। -- বি‌ডি‌নিউজ

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা। নিজেদের আঙিনায় লাল বলের সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। এছাড়া চলতি বছর কিউইদের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজেও হেরেছে দলটির।

গত ১২ মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে দলটি। এ বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ভারত।

Advertisement

প্রাইম ভিডিওর ইউটিউব চ্যানেলে আলোচনার সময় ওয়াটসন বলেন, বিভিন্ন সংস্করণে ভারতের ধারাবাহিকতা নষ্ট হওয়ার পেছনে বড় কারণ একাদশ ও ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন।

যে বিষয়টি আমরা দেখছি এবং যে কারণে গাম্ভিরের কোচিংয়ে ভারত অধারাবাহিক, সেটা হলো সবসময় ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা। খেলোয়াড়রা নিয়মিত দলে আসছে, বাদ পড়ছে। যখন দল অস্থির থাকে- সেটা ব্যাটিং অর্ডারেই হোক কিংবা খেলোয়াড়দের আসা-যাওয়ার ক্ষেত্রে, তখন দলের ধারাবাহিক হওয়া কঠিন। আর এ কারণেই ভারত খুবই অধারাবাহিক পারফর্ম করছে।

তবে গাম্ভিরের কোচিংয়ের কিছু দিক ভালোও লেগেছে ওয়াটসনের। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাঞ্জু স্যামসনের ওপর বিশ্বাস রাখার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। আস্থার প্রতিদান দিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন স্যামসন।

ভারতীয় দলে অসাধারণ অনেক কিছু যোগ করেছেন গাম্ভির, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করেছেন তিনি। গাম্ভিরের বিশ্বাসের প্রতিদান দিয়েছে স্যামসনও এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষভাগে চমৎকার পারফর্ম করেছে সে। সুতরাং গাম্ভিরের অনেক ইতিবাচক দিকও রয়েছে।ওয়াটসনের মতে, দলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারতকে সব সংস্করণেই হারানো কঠিন হয়ে যাবে।

তবে আমার মনে হয়, গাম্ভিরের কোচিংয়ে দলে অতিরিক্ত রদবদল হচ্ছে। দলে কিছুটা ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। বিশ্ব ক্রিকেটের স্বার্থে তারা যদি সেটি করতে পারে, তবে তাদের হারানো অসম্ভব হয়ে উঠবে।

  • সর্বশেষ