শিরোনাম
◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক তৎপরতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রও যোগ দিতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার খবর সামনে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

হোয়াইট হাউস থেকে টেনেসিতে একটি নির্বাচনি সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের লড়াইয়ে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব।’ তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই জানতে পেরেছি। তাই আমরা সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’

Advertisement

শনিবার সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন আহত হন, এরপর আরেক হামলায় অনেক লোক হতাহতও হয়েছেন। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলমান হামলার অংশ ছিল এ ঘটনা। তবে হামলার ধরন ও কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তবে রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনা ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ট্রাম্পের আগের অবস্থানে কোনো পরিবর্তন আনবে কি না, সে প্রশ্নও ওঠে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলা চালানোর বিষয়ে তিনি এগোবেন না।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

সিবিএস নিউজ বলছে, ট্রাম্পের বক্তব্যে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। তবে ওয়াশিংটন এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

  • সর্বশেষ