শিরোনাম
◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনিদের ডেরায় বিদায়ের সুর, জাহিরের নতুন পরিকল্পনায় বাদ মাইক হাসি

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন মাইকেল হাসি। মহেন্দ্র সিং ধোনিদের দীর্ঘদিনের ব্যাটিং কোচকে আগামী আইপিএলে আর দেখা যাবে না চেন্নাই শিবিরে। নতুন কোচিং স্টাফ সাজাতে গিয়ে হাসিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

স্টিফেন ফ্লেমিং কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই হাসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নতুন কোচ জাহির খান নিজের পরিকল্পনা অনুযায়ী দল সাজাতে চান। সেই পরিকল্পনায় জায়গা হচ্ছে না ২০১৮ সাল থেকে চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা হাসির।

সিএসকে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন ব্যাটিং কোচের নাম এখনো ঘোষণা করেনি চেন্নাই। এর আগে বোলিং কোচ এরিক সিমন্সকেও সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহিত শর্মা। ফিল্ডিং কোচ জেমস ফস্টারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ২০২৭ সালের আইপিএলে তাঁকেও চেন্নাইয়ের ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে ওই ওয়েবসাইট।

চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন ফ্লেমিং। তিনি হাসিকে ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

বরং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাব গ্রহণ করেছেন হাসি। অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এই দায়িত্বে নিয়মিত দলের সঙ্গে থাকতে হবে না তাঁকে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ থাকায় এমন দায়িত্বই বেছে নিয়েছেন হাসি। এর আগে দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

  • সর্বশেষ