শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী, হাতে নতুন দুই সিনেমা

মনিরুল ইসলাম: ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। একের পর এক নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী চাঁদনী শেখ। এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করতে ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। এতে চাঁদনীর পর্দাসঙ্গী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল।

‘যাযাবর’-এর কাজ শেষ করেই নতুন আরেকটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন চাঁদনী। সাইমন তারিক পরিচালিত ‘ফিল্টার’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করবেন তিনি। আগামী ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে চাঁদনীর বিপরীতে অভিনয় করবেন ওমর মালিক।

এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে চাঁদনী অভিনীত ‘চিরকুট’ চলচ্চিত্রের। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় তাঁর নায়ক শ্যামল মাওলা। সব মিলিয়ে নতুন তিনটি চলচ্চিত্র ঘিরে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

নাটক দিয়ে শুরু, চলচ্চিত্রেও ব্যস্ততা

Advertisement

খুলনার মেয়ে চাঁদনী শেখের শোবিজে পথচলা শুরু ছোট পর্দার নাটকের মাধ্যমে। হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘ফ্যামিলি ডিস্টেন্স’-এ অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

অভিনয়ে আসার পেছনের গল্প জানিয়ে চাঁদনী বলেন, ছোটবেলা থেকেই মা-বাবার আগ্রহে অভিনয়, নাচসহ সংস্কৃতির বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয়ের প্রতি তাঁর আলাদা আকর্ষণ ছিল। সেই আগ্রহ থেকেই প্রথম নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে সুযোগটি কাজে লাগান।

চাঁদনীর ভাষ্য, অভিনয়ে ভালো করার বিষয়ে তাঁর নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাস থেকেই শোবিজে যাত্রা শুরু করেন, যা এখনো পুরোদমে চলছে।

আলোচিত একাধিক নাটকে অভিনয়

ক্যারিয়ারে বেশ কয়েকটি মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন চাঁদনী। তাঁর অভিনীত নাটকের তালিকায় রয়েছে ‘এন্ট্রি হিরো’, ‘হাতকড়া’, ‘পালাকার’, ‘অক্টোপাস’ ও ‘গেম’। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘চিরকুমারী সংঘ’ নাটকেও।

একক নাটকেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। ‘আবু বাবু’, ‘শাশুড়ি ভক্ত জামাই’, ‘প্রবাসীর আহাজারি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘স্বামী আমার দামি’ ও ‘বিয়ের দাবি’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

এ ছাড়া তাঁর অভিনীত ‘জল জ্যোৎস্না’, ‘ম্যানেজ মাস্টার’, ‘তবুও জীবন’, ‘অচেনা আপনজন’ ও ‘বেগমপাড়া’ নামের ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। সম্প্রতি প্রচারিত হয়েছে তাঁর অভিনীত ‘সুন্দরী বউ’, ‘জাহান ভিলা’, ‘ট্যালেন্টেড কামাল’, ‘দুই নাম্বার বউ’, ‘সচেতন ক্লাব’, ‘সামার ভ্যাকেশন’, ‘বাইচা থাইকা লাভ কী’ ও ‘দারোগা জামাই’সহ বেশ কয়েকটি একক নাটক।

বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ

নাটকের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক্যাল ফিল্মেও অভিনয় করেছেন চাঁদনী। তাঁর দাবি, এ পর্যন্ত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও রয়েছে তাঁর উপস্থিতি। কোকোলা ব্র্যান্ড, টু-ইন-ওয়ান গ্যাস স্টোভ এবং কোয়ালিটি গ্রুপের ফ্রোজেন ফুডের বিজ্ঞাপনসহ বিভিন্ন টিভিসি, ওভিসি ও সরকারি প্রামাণ্যচিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী।

এর আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন চাঁদনী। এবার ‘যাযাবর’, ‘ফিল্টার’ ও ‘চিরকুট’ ঘিরে চলচ্চিত্রে নিজের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যাশা তাঁর।

নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই এগিয়ে যেতে চান

বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চাঁদনী বলেন, প্রতিদিনই নাটক নির্মিত হচ্ছে এবং নতুন শিল্পীরা এই অঙ্গনে যুক্ত হচ্ছেন। ভালো মানের কাজের মাধ্যমেই এখানে টিকে থাকতে হবে। তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন।

চাঁদনীর লক্ষ্য, নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করে নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা।

  • সর্বশেষ