শিরোনাম
◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে সাম‌য়িক নিষিদ্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত চলাকালে তাঁকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এফপিএফ জানায়, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি ফেডারেশনের তদন্ত কমিশনে পাঠানো হয়েছে। গত ৯ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

৪১ বছর বয়সী এই তারকা ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের নেশন্স লিগের ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনায় কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর বিরোধের কথা সামনে আসে। নিজের খেলার সময় নিয়ে কোচের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও করেছিলেন রোনালদো।

পরে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান পর্তুগিজ অধিনায়ক। ক্যাম্প ছেড়ে চলে যাওয়া ঠিক হয়নি বলে স্বীকার করার পাশাপাশি নিজের কর্মকাণ্ডের জন্য শাস্তি দিতেও ফেডারেশনকে আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে এফপিএফ জানায়, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে নিয়ম অনুযায়ী তাঁর ওপর সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পরে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

Advertisement

বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এখনো চূড়ান্ত শাস্তির বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

চলতি সপ্তাহের শুরুতে রোনালদো জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে যে শাস্তিই দেওয়া হোক, তা মেনে নেবেন। একই সঙ্গে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

বিতর্কিত আন্তর্জাতিক বিরতির পর শুক্রবার ক্লাব ফুটবলে ফিরেই গোলের দেখা পান রোনালদো। সৌদি প্রো লিগে দিরিয়াহর বিপক্ষে আল-নাসরের ৩-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে কিংসলে কোম্যানের শট গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান রোনালদো। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৮০তম গোল।

এই জয়ের ফলে লিগের অষ্টম রাউন্ড শেষে আল-নাসর শীর্ষে থাকা আল-কাদসিয়াহর সমান পয়েন্ট অর্জন করে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল-কাদসিয়াহ।

  • সর্বশেষ