শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িসহ দুটি বাড়িতে আগুন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান (২১) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় জানার পর ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দুটি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিকদের ব্রিফিংয়ে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকার ফিরোজ সরদার বাবু (৩৪) ও মো. রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর এলাকার মো. শরীফ (২৭)।

পুলিশ সুপার জানান, শনিবার ভোর ৪টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল দাদশী ইউনিয়ন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

Advertisement

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রোহান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন তাঁর পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় রোহানের বাবা মো. ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। শুক্রবার (৯ অক্টোবর) মামলাটি নথিভুক্ত হয়।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিজমা নিয়ে পূর্বশত্রুতা এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। রোহানকে ডেকে নিয়ে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহের পেট কেটে বস্তাবন্দি করা হয়। এরপর বালুভর্তি বস্তা বেঁধে মরদেহটি ডোবায় ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে ফিরোজ সরদার বাবুর শয়নকক্ষ থেকে একটি ছুরি ও গামছা এবং রিয়াজ সরদারের শয়নকক্ষ থেকে একটি কালো টি-শার্ট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকায় বিনয় কুমার দাসের একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে রোহানের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় জানার পর শনিবার দুপুরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা দুটি বাড়িতে আগুন দেন। এর মধ্যে একটি বাড়ি জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার রোহানদের বিরোধীপক্ষের আলাল সরদারের বলে জানিয়েছেন পুলিশ সুপার। অন্য বাড়িটি আলাল সরদারের বোনের।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জানান, বক্তারপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রঘুনাথপুর গ্রামে আরেকটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেলেও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাঁদের আগুন নেভানোর কাজে বাধা দেন।

এ বিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, এখন পর্যন্ত দুটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছেন তাঁরা। 

রঘুনাথপুর গ্রামের বাড়িটিতে আগুন নেভানোর কাজে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই বাড়ির কাছাকাছি পানির উৎস হলো রোহানদের পুকুর। এ কারণে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের কর্মীদের ওই পুকুর থেকে পানি নিতে দিচ্ছেন না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকল্প ব্যবস্থা খুঁজে আগুন নেভানোর চেষ্টা করছেন।

  • সর্বশেষ