শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে মোট কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। উক্ত বরাদ্দ অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশলি অধিদপ্তর।

এই বরাদ্দের মধ্যে বাউফলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণে ৩ কোটি টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানের ভবন সংস্কারে ১৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় এসব বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত বরাদ্দের আওতায় রয়েছে—রাজাপুর বালিকা আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা এবং রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সংস্কারে ১৫ লাখ টাকা।

Advertisement

এ বরাদ্দের ফলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাচ্ছেন। শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

তিনি বাউফলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, নতুন ভবন নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • সর্বশেষ