শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন শিশু উদ্ধার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। তারা হলেন- ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)। 

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে তাদেরকে উখিয়ার জামতলি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২) তিন জন রোহিঙ্গা কিশোর এ/৪ ব্লকের মাদ্রাসায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে ১১ অক্টোবর সকালে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পে অবগত করলে। এপিবিএন পুলিশের একটি বিশেষ টিম নিখোঁজ কিশোরদের উদ্ধারের লক্ষ্যে অনুসন্ধানে নামে। 

ডিআইজি মোহাম্মদ কাউসার জানান, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের উখিয়া জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে নিখোঁজ কিশোরদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার কিশোরদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ