শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিবারভিত্তিক এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রম ঘোষনা করেন। উদ্বোধনী ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন।

জানা যায়, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য রিজার্ভ ১ জন সহ মোট ১০ জন সুপারভাইজার ও রিজার্ভ ৯ জন সহ মোট ৯৫ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। আদমদীঘি সদর ইউনিয়নের মধ্য দিয়ে এই ৪৫ দিনের চলমান কার্যক্রম শুরু। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন পৌরসভায় কার্যক্রম চলমান থাকবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলার সকল মসজিদ, মন্দির ও মাইকিং এর মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি পরিচয়পত্রধারী তথ্য সংগ্রাহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতেই সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এছাড়া তিনি আরোও জানান, এ বিষয়ে প্রতারণা এড়াতে সকল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সচেতন থাকতে হবে।

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ব্যাপারে কোন প্রকার অর্থ লেনদেন করা যাবে না। তালিকায় নাম অন্তর্ভুক্তির নামে কেউ টাকা দাবি করলে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়। এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ