শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

সৌদির রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ঘটনায় সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিনা এয়ারপোর্টে পাঠানো হবে।

সোমবার সচিবালয় কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে সচিবালয়ে এয়ারলাইন্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রিয়াদে ফ্লাইট বন্ধ শুধু মাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্ব থেকে বন্ধ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদগামী যাত্রীদের হয়রানি বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, রিয়াদে গড়ে প্রতিদিন ৩ থেকে ৪টি ফ্লাইটে প্রায় ১২০০ জন যাত্রী যাতায়াত করতেন। এখন পর্যন্ত ১০টি ফ্লাইট পাঠানো যায়নি, ফলে ৩৪৩১ যাত্রী যেতে পারেননি।

কবে থেকে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে তা নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলেও জানান বিমানমন্ত্রী।

  • সর্বশেষ