শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে

স্পোর্টস ডেস্ক : উভয় দ‌লের ম‌ধ্যে একমাত্র টেস্ট। ম‌্যা‌চের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রান সংগ্রহ করেছে।আফগানিস্তান। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

শনিবার (১০ অক্টোবর) ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করে টাইগাররা। প্রথম ইনিংসে আর ২৯ রান যোগ করতেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ ও ৬৭ রানের ইনিংস খেলেন যথাক্রমে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। লিটন দাসের ব্যাটে আসে ৫৩ রান।

এদিন ব্যক্তিগত ৯ রান করা তাইজুলকে রিভিও নিয়ে ফেরান মোহাম্মদ সেলিম। তবে হঠাত করে একাদশে সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান লড়াই করেন একাই। তানজিদ তামিম-সাদমান ইসলাম ও লিটন দাসের হাফ সেঞ্চুরির পরও প্রথম দিন খুব একটা রাঙাতে পারেনি বাংলাদেশ।

জবাবে সাদিকুল্লাহ অতলকে ১৭ রানে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ইনিংস লম্বা হয়নি শহিদুল্লাহ ও হাশমতউল্লাহর। তবে এবাদতের শিকার হবার আগে অর্ধশত রানের ইনিংস খেলেন আবদুল মালিক। আউট হন ৬২ রান করে।

এরপর ফিফটি পেরিয়ে ইকরাম আলী খিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। দিনশেষে ৮৪ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট পেয়েছেন এবাদত, ১টি করে হাসান মাহমুদ ও মেহেদি মিরাজ।

  • সর্বশেষ