শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান দিল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন

আজিজুল হক,বেনাপোল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তি উদ্যোগে অর্থ নৈতিক সহযোগীতা করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব  আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় মন্ডপগুলোতে নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন এই নেতা।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে পূজামণ্ডপগুলোর  প্রতিনিধিদের হাতে এই নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও  বেনাপোল পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়ের  সঞ্চালনা প্রধান অতিথী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে সর্বচ্চ অর্থনৈতিক সগযোগীতা করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির।  শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রমুখ।

Advertisement

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবদার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি, সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

  • সর্বশেষ