শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের কড়া সমালোচনা প্রেস সচিবের 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের ‘উন্মাদ’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, ‘আজ শওকত আজিজ রাসেল বলেছেন আমি উন্মাদের মতো কথা বলি। এখানে সেই মন্তব্যটি দিলাম, যখন তিনি নিজেই উন্মাদের মতো আচরণ করেছিলেন! সম্ভবত তখন থেকেই তিনি ক্ষুব্ধ।’

এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত আলোচনাসভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। তার একটা পেজ (ফেসবুক পেজ) আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।’

শওকত আজিজ রাসেলের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রেস সচিব তার ২৬ মে’র একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে শফিকুল আলম শওকত আজিজ রাসেলের সমালোচনা করেছিলেন, কারণ তিনি দেশের শিল্পাঞ্চলের গ্যাস সংকটের তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে।

২৬ মে’র ওই পোস্টে শফিকুল লিখেছিলেন, এ ধরনের তুলনা কেবল ইতিহাসগতভাবে ভুলই নয়, আমাদের জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এটি গভীর অসম্মান।

সেই পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘বিটিএমএ সভাপতির মন্তব্যে আমি বিস্মিত ও হতবাক। এটি কি অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো সংগঠিত ষড়যন্ত্রের অংশ? শিল্পখাতের নেতাদের উচিত তাদের অভিযোগ দায়িত্বশীল ও গঠনমূলকভাবে প্রকাশ করা। উসকানিমূলক বক্তব্য শুধু তাদের উদ্বেগের গুরুত্বকে খাটো করে না, বরং সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়